ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে চুরি যাওয়া শিশুর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘরের বেড়া কেটে চুরি হওয়া আড়াই বছরের কন্যা শিশু মনীষা সরকারের লাশ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাটিকামারী মধ্যপাড়ার তারাপদ সরকারের বাথরুমের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মুকসদুপুর থানার এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান জানান, রবিবার দিবাগত আনুমানিক রাত ১ থেকে ২ টার দিকে প্রদীপ সরকার ও বীণা সরকার দস্পত্তির ছোট মেয়ে শিশু মনীষাকে নিয়ে ঘুম থাকা শিশুটি চুরি হয়ে যায়। এই ঘটনায় মুকসুদপুর থানায় মামলা দায়ের হলে আমরা সার্বক্ষনিক শিশুটিকে খোঁজ করতে থাকি। তারই ধারাবাহিকতায় ঘনাস্থলে থাকলে একই বাড়ির সুলিল মালোর ছেলে সুদেব মালো বেলা দেড়টার সময় ফোন করে জানায় পার্শ্ববর্তী বাড়ির তারাপদ মালোর বাথরুমের সেপ্টিক ট্যাংকের পাশে একটি ছুরি ও একটা কাচি দেখা যায় এবং সেপটিক ট্যাংকের ঢাকনার কিছু অংশ আলগা রয়েছে। তাৎক্ষনিকভাবে ঘনাস্থলে পৌছে সেপ্টিক ট্যাংকের ঢাকনা খুলে শিশুর মরদেহ দেখতে পাই। পরে থানার ওসিকে ঘটনা জানানোর পরে তিনি এসে মরদেহ উদ্ধার করেন।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, প্রদীপ সরকারের আড়াই বছর বয়সের মেয়ে মনিষাকে রাতে যে কোন সময় দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে তাকে নিয়ে যায় এই সংক্রান্তে থানায় একটা মামলা হয়। এই মামলার তদন্তকারী অফিসার, মামলার তদন্তের ধারাবাহিকতায় ভিকটিমকে আমরা উদ্ধার করতে চেষ্টা করতে থাকি এবং তাকে উদ্ধারের সেই চেষ্টার ধারাবাহিকতায় বাদীর ঘর সংলগ্ন পূর্ব পাশে তারাপদ মালোর বাথরুমের সেপটিক ট্যাংকের মধ্যে থেকে মনিষার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী গ্রহণ করবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102