ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোর ও সিংড়া পৌর এলাকায় লকডাউন আরও সাত দিন বৃদ্ধি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

নাটোরে সিংড়া ও নাটোর সদর পৌরসভা এলাকায় লকডাউন আরও সাত দিন বৃদ্ধি করেছে জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় আরও ৭ দিনের লকডাউন বৃদ্ধি করা হয়।

আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে দুটি পৌর এলাকায় আগামী ২২ জুন সন্ধ্যে ছয়টা পর্যন্ত লকডাউন বৃদ্ধির সুপারিশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নাটোর জেলায় ৪ জন মারা গেছেন এবং ১০১ জন এর নমুনা পরীক্ষা করে ৬১ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫ জন এবং মোট মারা গেছেন ৩৮ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102