ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের বড় জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচে ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগাল বড় জয় পেয়েছে। শেষের ঝলকে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।

জোড়া গোল করেছেন রোনালদো।

জোড়া গোলের ফলে ইউরোতে মিশেল প্লাতিনিকে পেছনে ফেলে সবসময়ের সেরা গোলদাতা হলেন রোনালদো। তার গোল হল ১১ টি । প্লাতিনির ৯ টি। এছাড়া রোনালদো জার্মানির বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে ছাড়িয়ে ইউরোপের খেলোয়াড়দের মধ্যে মেজর টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) সবচেয়ে বেশি ম্যাচ (৩৯) খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন । দেশের হয়ে ১৭৫ ম্যাচে তার গোল ১০৬টি। আর ৩টি হলে ইরানের আলি দাইয়ের গড়া আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি।

মঙ্গলবার বুদাপেস্টের ফেরেন্স পুস্কাস স্টেডিয়ামে এফ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল।

অবশ্য প্রথমার্ধ ও বিরতির পর লম্বা সময় আসরটির ডিফেডিং চ্যাম্পিয়নদের রুখে রাখে হাঙ্গেরি ।

অবশেষে ৮৪ তম মিনিটে রাফায়েল গেরেইরোর গোলে স্বস্তি পায় পর্তুগাল। ডি-বক্সে গেররেইরোর শট প্রতিপক্ষের এই ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

আর তিন মিনিট পর পেনাল্টি থেকে একটি গোল করেন রোনালদো। রাফা সিলভা ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল তারা। পরে যোগ করা সময়ে রাফার সঙ্গে ওয়ান-টু খেলে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৬ বছর বয়সী তারকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102