ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড় হারে বাছাই শেষ করল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

বিশ্বকাপ ২০২২ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ ।

মঙ্গলবার কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে খেলতে নামে দুদল ।

যেখানে প্রথম লেগে ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল জেমি ডের দল ।

এশিয়ান কাপের বাছাইয়ের পরের ধাপে খেলতে হলে দলকে পেরুতে হবে প্লে-অফের বৈতরণী। ২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাইয়ে যেটি পেরুতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। সেবার ভুটানের কাছে হেরে ১৬ মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে গিয়েছিল নির্বাসনে।

২২তম মিনিটে গোছালো আক্রমণে এগিয়ে যায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৪ ধাপ এগিয়ে থাকা ওমান। সতীর্থের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে খালিদ আল হাজরির বাড়ানো আড়াআড়ি ক্রস গোলমুখে পেয়ে টোকায় জিকোকে পরাস্ত করেন মোহাম্মদ আল গাফরি।

বিরতির পর ৬০তম মিনিটে সতীর্থের কাটব্যাক একজনের পা হয়ে পাওয়ার পর ডি-বক্সে ফাঁকায় থাকা আল হাজরি নিখুঁত শটে আল হাজরি ব্যবধান দ্বিগুণ করেন।

৮০তম মিনিটের গোলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। আব্দুল আজিজের পাস ধরে সুলাইমান আল আকবারি ছোট করে বাড়ান আল হাজরিকে। আগে জিকো পোস্ট ছেড়ে বেরিয়ে যাওয়ায় অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

আট ম্যাচের ছয়টিতে হেরেছে বাংলাদেশ। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে থেকে বাছাই শেষ করল তারা। ৮ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থেকে বাছাই শেষ করল আসছে বিশ্বকাপের স্বাগতিক কাতার। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ওমান। ৭ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয় ও ৬ পয়েন্ট নিয়ে আফগানিস্তান চতুর্থ হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102