ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত, আহত আরও দুই নারী শ্রমিক।

বুধবার সকাল পোনে আটটার দিকে কোনাবাড়ী আন্তঃসড়ক আমবাগ ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী পোশাক শ্রমিক কোহিনুর খাতুন (২৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাধাকানাই গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে নাজমুল হকের স্ত্রী। তিনি আমবাগ পশ্চিমপাড়া তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থেকে কোনাবাড়ী তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে, দুর্ঘটনার পোশাক শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সকালে কোনাবাড়ী থেকে দু’টি কাভার্ড ভ্যান আমবাগ ব্রীজের উপরে ওঠে। এ সময় পোশাক শ্রমিকেরা ব্রিজের উপর দিয়ে কর্মস্থলে যাওয়ার কাভার্ড ভ্যানচালক পথচারীদের চাপা দেয়। এতে, ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আরো দুইজন আহত হন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর ট্রাক দু’টি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102