ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ২৪ ঘণ্টায় ১২০ জন করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

নাটোর সদর হাসপাতালে আবু বক্কর নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি সদর উপজেলার লালমনিপুর গ্রামের মছের উদ্দিনের ছেলে।

এদিকে লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেও কমছে না সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা এ পর্যন্ত নাটোরে সংক্রমণের রেকর্ড।

নমুনা পরীক্ষা করা হয়েছে রেকর্ড ৩০১ জনের। সংক্রমণের হার ৩৯.৮৬ শতাংশ। এনিয়ে জেলায় মোট মৃত্যু ৩৯ জন। শনাক্ত হয়েছে ২৪৪৬ জন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
৩১ শয্যার করোনা ইউনিটকে ৫০ শয্যায় উন্নীত করার পরও মেঝেতে রাখতে হচ্ছে রোগীদের। বর্তমানে করোনা ইউনিটে ৫২ জন রোগী ভর্তি রয়েছেন।

এদিকে আজ বুধবার থেকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় দ্বিতীয় দফায় কঠোর বিধিনিষেধের মধ্যে শুরু হয়েছে লকডাউন। শহরের গুরুত্বপুর্ণ এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

টানা লকডাউনে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ চরমে উঠেছে। কাজের সন্ধানে বা অপ্রয়োজনে তারা বেরিয়ে আসছে রাস্তা ও হাট বাজারে।

সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান সদর হাসপাতালে একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি না মানায় নাটোরে করোনা সংক্রমণ বাড়ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102