ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তির আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

বগুড়ার দুপচাঁচিয়ায় দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত আনছার আলী (৫২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাচোষা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। বুধবার সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানিয় সূত্র জানায়, আনছার আলী দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। এতে বিভিন্ন সময় তার পেট ব্যাথা থেকে শুরু করে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিত। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এক পর্যয়ে বুধবার সকালে তিনি বাড়ির পাশে একটি করমচা গাছের ডালে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশিরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানাগেছে দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার আক্রান্ত থাকায় আত্মহত্যার মতো ঘটনাটি ঘটিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102