ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাকে হত্যা করে খাওয়ার দায়ে স্প্যানিশ নাগরিককে কারাদণ্ড!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

নিজের মাকে হত্যা করে তার দেহাবশেষ খেয়ে ফেলায় এক স্প্যানিশ নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৯ সালে আলবার্টো স্যানচেজ গোমেজকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু প্লাস্টিকের কন্টেনারে তার মায়ের দেহের বিভিন্ন অংশ পাওয়া গিয়েছিল।-খবর বিবিসির

হত্যার সময় আলবার্টো মানসিক রোগে ভুগছিলেন বলে যে যুক্তি প্রদর্শন করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেন আদালত। এখন হত্যাকাণ্ডের দায়ে ১৫ বছর ও মরদেহ অপবিত্র করায় তাকে আরও পাঁচ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া তার ভাইকে ৭৩ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতেও আদালত তাকে নির্দেশ দিয়েছে।
মারিয়া সোলেদাদা গোমেজকে নিয়ে তার এক বন্ধু উদ্বেগ প্রকাশের পর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পূর্ব মাদ্রিদের একটি বাড়িতে পুলিশ আসে। তখন মারিয়ার বয়স ছিল ষাটের কোটায়।

আর খুনি সন্তান আলবার্টোর বয়স ছিল তখন ২৬ বছর। মায়ের সঙ্গে তর্কবিতর্কের এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। এরপর শরীর ছিন্নবিচ্ছিন্ন করে পরবর্তী দুসপ্তাহে তার শরীরের বিভিন্ন অংশ ভক্ষণ করে। তার কুকুরকেও কিছু অংশ খাইয়েছে।
এর আগেও মায়ের সঙ্গে সহিংস আচরণ করেছিল আলবার্টো। এ নিয়ে পুলিশের কাছে রিপোর্টও করা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102