ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিয়াল ছাড়ছেন সার্জিও রামোস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৮ বার পঠিত

দু’পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ার গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। অবশেষে তাই সত্যি হলো।

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ইতি টানছেন সার্জিও রামোস। বুধবার রাতে মাদ্রিদের ওয়েবসাইটে জানানো হয়, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অধিনায়ককে বিদায় জানাবে তারা।

তবে রামোসকে নিয়ে এই ঘোষণাটি এলো তার সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র ২ সপ্তাহ আগে। নতুন চুক্তির ব্যাপারে দুই পক্ষের কেউেই রাজি হয়নি। ১০ শতাংশ বেতন কমানোসহ ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল ক্লাব। তবে তিনি চেয়েছিলেন দুই বছরের চুক্তি।
এর আগে শৈশবের ক্লাব সেভিয়া থেকে ২০০৫ সালে দুই কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেন রামোস। এরপর লস ব্ল্যাঙ্কসদের তো বটেই নিজেকে বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে প্রমাণ করেন।

রক্ষণভাগ ছাড়াও রামোসের গোল করার ক্ষমতা ছিল বলা মতো। ২০১৪ চাম্পিয়ন্স লিগ ফাইনালে তার ৯৩তম মিনিটের গোলেই সমতায় ফিরেছিল রিয়াল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে প্রতিযোগিতাটিতে রিয়াল জিতেছিল নিজেদের দশম শিরোপা, যা পরিচিতি পায় ‘লা দেসিমা’ নামে।

রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৭১ ম্যাচে খেলেছেন রামোস। যেখানে কার্যকরী ১০১টি গোলও রয়েছে। এ সময় গ্যালাকটিকোদের হয়ে তিনি ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি ক্লাব বিশ্বকাপ, ৫টি লা লিগাসহ তিনি জিতেছেন মোট ২২টি শিরোপা, পাকো গেন্তোর (২৩) পর যা দ্বিতীয় সর্বোচ্চ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102