ads
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৫৮ বার পঠিত

বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার ভোরে ২৩ সদস্যের স্কোয়াড নিয়ে দেশে ফিরেছে জেমি ডে’র শিষ্যরা। শেষ দুই ম্যাচে ভারত ও ওমানের কাছে হারের পর গোমড়া নয়, বরং হাসিমুখেই দেশে ফিরলেন জামাল-তপুরা।

২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে সরাসরি খেলবে বাংলাদেশ, প্রতি গ্রুপের পঞ্চম স্থানে থাকা দলগুলোর মধ্যে ৩য় হওয়ায় খেলতে হচ্ছে না প্লে-অফ। তাই এই হাসি জাতীয় দলের খেলোয়াড়দের। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে যে টার্গেট ছিল তা পূরণ হওয়ায় জেমির মুখেও চওড়া হাসি।

কাতার থেকে সুখবর নিয়ে এসে ফুটবলাররা এখন তিনদিনের হোম কোয়ারেন্টিনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ যথাযথভাবে শেষ করে ফুটবলাররা নেমে পড়বেন ঘরোয়া আসরে। আগামী সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচের মধ্যে ৬টিই হেরেছে বাংলাদেশ। ড্র করেছে দুটিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102