ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১১৭ বছর পর বিদেশি অধিনায়ক পেল রিয়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

রিয়াল মাদ্রিদে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিলেন সার্জিও রামোস। স্প্যানিশ কিংবদন্তির বিদায়ের পর অধনায়কের শূন্যস্থান পূরণ করতে আসছেন ক্লাবের আরেক আইকন মার্সেলো।

১৯০৪ সালের পর প্রথম কোনো বিদেশি খেলোয়াড় হিসেবে রিয়ালের অধিনায়ক হতে যাচ্ছেন মার্সেলো। বিগত ১১৭ বছরে শুধুমাত্র স্প্যানিশ খেলোয়াড়দের হাতেই উঠেছে রিয়ালের অধিনায়কের আর্মব্যান্ড। ব্রাজিলিয়ান লেফট-ব্যাকের আগে সর্বশেষ এই কীর্তি ছিল গুয়াতেমালার ফেদেরিকো রেভুয়েলতোর দখলে।

রিয়াল মাদ্রিদের ঐতিহ্য অনুযায়ী, যে খেলোয়াড় সবচেয়ে বেশি সময় ক্লাবে থাকেন, তাকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। রামোসের বিদায়ের পর তাই সান্তিয়াগো বার্নাব্যুতে ১৫ বছর কাটানো মার্সেলোই ছিলেন একমাত্র বিকল্প। তবে এই ঐতিহ্য অনেকবার বিতর্কের কারণও হয়েছে। যেমন সাবেক কোচ হোসে মরিনহো তার মেয়াদে সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের জায়গায় বাইরের কাউকে দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু পর্তুগিজ কোচ সফল হননি।

তবে মার্সেলোর পক্ষে খুব বেশীদিন অধিনায়কের আর্মব্যান্ড পরা হচ্ছে না। কারণ ২০২২ সালের জুনে রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাছাড়া দলের একাদশেও এখন নিয়মিত সুযোগ হয় না তার। এরইমধ্যে তার পজিশনে নিয়মিত হয়ে গেছেন ফারল্যান্ড মেন্দি। ফলে আগামী মৌসুমের অধিকাংশ সময় এবং পরবর্তীতে নেতৃত্বে আসছেন আরেক অভিজ্ঞ ও পুরনো খেলোয়াড় করিম বেনজেমা।

এর আগে ২০১৫ সালে ইকার ক্যাসিয়াসের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেওয়ার পর অধিনায়ক হিসেবে দীর্ঘ প্রায় ৬ বছরে টানা ৩টি চ্যাম্পিয়নস লিগসহ ১২টি ট্রফি হাতে তুলেছেন রামোস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102