ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্র গেলেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেলেন সাকিব আল হাসান। শুক্রবার (১৮ জুন) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার। বায়োবাবলের একঘেয়েমি কাটাতেই তার এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

সাকিব আল হাসানের মন যেন দেশে টিকছিলই না। টিকবেও বা কিভাবে, পরিবার যে মার্কিন মুলুকে। তাই প্রিমিয়ার লিগে মোহামেডান যখন শীর্ষ ৬-এর পরিকল্পনায় ব্যস্ত, সাকিব থাকবেন তার স্ত্রী-সন্তানদের কাছে।

কোভিড কালে নির্বিঘ্নে খেলা চালাতে ভরসা বায়োবাবল। যে পদ্ধতি অনেক সময় খেলোয়াড়দের জন্য হতে উঠতে পারে একঘেয়ে। সাকিবের ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। প্রায় আড়াই মাস বায়োবাবলে এই অলরাউন্ডার।

আইপিএল খেলতে গেলো ২৭ মার্চ ভারতে যান সাকিব। সেই থেকে কোয়ারেন্টিন আর বায়োবাবলের বৃত্তেই ঘুরছেন এই ক্রিকেটার। আইপিএল মাঝপথে স্থগিত হলে, দেশে ফিরে এসে ১৪ দিনের কোয়ারেন্টিন। এরপর বায়োবাবলে শ্রীলঙ্কা সিরিজ ও ঢাকা প্রিমিয়ার লিগ। সব মিলিয়ে মুক্ত বাতাসে কিছুটা সময় কাটাতেই সাকিবের এই ছুটি।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষে উইন্ডিজের বিপক্ষে ফিরেই হন সিরিজসেরা। কিন্তু এরপর থেকে ব্যাটে-বলে ধারহীন সাকিব।
ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন ৮ ম্যাচ। ১৫ গড়ে রান করেছেন ১২০ রান। আর বল হাতে নিয়েছেন ৯ উইকেট। অনেকেই বলছেন ব্যাড প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব। পরিবারের সান্নিধ্য মানসিকভাবে কিছুটা হলেও চাঙা করবে সাকিবকে। আর ভক্তরাও জিম্বাবুয়ে সিরিজে সাকিবকে হয়তো দেখতে পাবেন পুরনো রুপে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102