ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবু ত্ব-হাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

আট দিন নিখোঁজ থাকার পর ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানকে পাওয়া গেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

শুক্রবার (১৮ জুন) দুপুরের দিকে রংপুর শহরের খামার মোড়ের মাস্টারপাড়ায় আবু ত্ব-হার শ্বশুর বাড়ি থেকে তাকে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের কিছুক্ষণ পরে তিনি শ্বশুর বাড়িতে ফিরে আসেন। এ সময় সুস্থ ও স্বাভাবিক ছিলেন ইসলামি বক্তা আবু ত্ব-হা। শ্বশুর বাড়িতে এসে পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে স্বাভাবিক কথা বলেন তিনি। এলাকাবাসীর সঙ্গেও কুশল বিনিময় করেন। এ সময় হাসিমুখেই কথা বলছিলেন তিনি। তার শরীরে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন ছিল না। সুস্থ ও স্বাভাবিকভাবেই তিনি কথা বলছিলেন। তবে এই আট দিনে তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন—সে বিষয়ে মুখ খোলেননি।

শুক্রবার দুপুর তিনটার দিকে কোতোয়ালি থানা পুলিশ আবু ত্ব-হাকে হেফাজতে নেয়। উপপরিদর্শক এরশাদ আলী ও মজনু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম এসে তাকে নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

রংপুর মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, আবু ত্ব-হারর শ্বশুরবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102