ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে এক কিশোরীকে গণধর্ষণের মামলায় সুন্দর আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। সুন্দর আলীর বাড়ি উপজেলার চুকচুকি গ্রামে। তিনি ওই গ্রামের লংগড় আলীর ছেলে।

সংশ্লিষ্ট থানা পুলিশের ওসি বিল্পব কুমার বিশ্বাস শুক্রবার বিকালে জানান, গেল বুধবার দুপুরে ভুক্তোভোগী কিশোরী উপজেলার খ্রিস্টানপাড়া এলাকায় তার খালুর ক্ষেতে করলা তুললে গেলে গণধর্ষণের শিকার হয়। পরে খবর পেয়ে বৃহস্পতিবার ভুক্তোভোগীর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে সুন্দর আলীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে কিশোরীর বাবা আমির হামজা বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ওসি আরো জানান, অভিযুক্ত সুন্দর আলীকে বিকালে আদালতে পাঠানো হবে। কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102