ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত প্রায় ৪ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৯৯ জনে। একই সময়ে আরও ৩ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ৪৪ হাজার ৯৭০ জনে।

১৮ জুন শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩৭৩ জনের নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৫, ঢাকায় ১২, রাজশাহীতে ১২, খুলনায় ৮, বরিশালে ৪, সিলেটে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৫, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102