ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে সর্বোচ্চ ৮ জন মারা গেছে, যা একদিনের হিসেবে এটিই রেকর্ড মৃত্যু।
শনিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এসব করোনা রোগী মারা যান।
সরকারি তথ্য মতে, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেল ২৬৬ জন, আর করোনায় মারা গেছে ৫৬ জন। বর্তমানে ৭ শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। আর উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে কয়েক হাজার।
আর পিসিআর ল্যাবের টেস্টের পরিসংখ্যান মতে, করোনা সংক্রমণের হার ৬১ শতাংশে দাঁড়িয়েছে। চলমান লকডাউন কার্যকর না হওয়ায় ও স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নেয়া, করোনা বা করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফনে কোনো প্রকার সতর্কতা মেনে না চলায় এ সংক্রমণ থামানো যাচ্ছে না বলে মনে করে সুশীল সমাজ।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. রুহুল হক সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, অত্যন্ত ভয়ংকরভাবে করোনা সংক্রমণ এগিয়ে চলেছে। সাতক্ষীরায় হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত।
তিনি বলেন, ইন্ডিয়ান ডেল্টা ভ্যারিয়েন্ট অত্যন্ত শক্তিশালীভাবে দ্রুত সময়ে ছড়িয়ে যাচ্ছে। করোনায় এত লোক আক্রান্ত হতে দেখা যায়নি, দেখা যায়নি এত লোক মারা যেতে।

ডা. রুহুল হক বলেন, সবই প্রতিরোধযোগ্য। যদি স্বাস্থ্যবিধি মেনে চলা যায়। আর সে জন্য ভ্যাকসিনের চেয়ে শক্তিশালী মাক্স পরে ৯০-৯৫ ভাগ ভাইরাস প্রতিরোধ করা।

গতবার শিশুদের আক্রান্ত হতে কম দেখা গেছে, এবার শিশুরাও আক্রন্ত হচ্ছে। গতবার বেশির ভাগ বয়স্করা আক্রান্ত হয়েছে, মারা গেছে। এবার তাও ভিন্ন। তাই জনগণকে বোঝাতে সর্বদলীয় ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান তার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102