ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বাসচাপায় শিশুসহ ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

বগুড়ায় বাসচাপায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা ও বাসের ১৫ যাত্রী। তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১৯ জুন) সকাল ৮টায় বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার হাতীবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বগুড়া থেকে রংপুরগামী আহসান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশা যাত্রী নিহত হন। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।

স্থানীয়রা জানান, এক মা তার নবজাতককে সন্তান নিয়ে অটোরিকশা করে বগুড়া শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। এসময় সঙ্গে ছিলেন শিশুটির নানীও। তিনিও দুর্ঘটনায় মারা যান।

দুর্ঘটনার পর খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে ও শিবগঞ্জ থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে সহযোগিতা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ১০ জনকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন বলেন, ‘মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102