ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, খুলনা জেলায় তিনজন, সাতক্ষীরার চারজন, যশোরে তিনজন, চুয়াডাঙ্গার দুইজন মেহেরপুরে দুইজন ও ঝিনাইদহের একজন মারা গেছেন। একই সময়ে ৬২৫ জন করোনা শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৯২ জন। শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ১৭ জুন বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। আর গত ১৮ জুন মারা যায় ৮ জন। জানা যায়, আজ পর্যন্ত খুলনা বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ২৬৯ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ১২৬ জন। গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে ১৪৯ জন, সাতক্ষীরায় ৫৬ জন, যশোরে ১৬৩ জন, কুষ্টিয়ায় ১১২ জন, চুয়াডাঙ্গায় ৭৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102