ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে করোনায় আরও ৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। এর মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ৫৭ জন।

জেলা শহরের বেশির ভাগ মানুষ করোনা বিধি না মানার কারণে দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনা কমিটি নানা উদ্যোগ গ্রহণ করলেও উন্নতি হচ্ছে না পরিস্থিতির।

প্রতিদিনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আসছে রোগী, কিন্তু চাহিদা অনুযায়ী শয্যা সংখ্যা না থাকায় ভর্তি নিতে পারছেন না কর্তৃপক্ষ। এ হাসপাতালে আইসিইউয়ে ১৬ শয্যা থাকলেও সচল রয়েছে ১৪টি।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান যুগান্তরকে বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৭৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ছয়জনের।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত করোনা মহামারিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪০৭ জন, মারা গেছেন ১৯৯ জন।

এদিকে করোনার চাপ সামলাতে জেলা প্রশাসনের তরফ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বাজার ও মার্কেটগুলো খোলা রাখা নিয়ে নানা পদক্ষেপ গ্রহণ ছাড়াও শহরে মাইকিং করা হচ্ছে করোনা বিধিনিষেধ মানার জন্য। তবে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হলেও কেউ মানছে না করোনা বিধিনিষেধ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102