ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনে দুই ঘণ্টা টেলিভিশন দেখতে পারবেন কারাবন্দিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫৭ বার পঠিত

দেশের সব কেন্দ্রীয় ও জেলা কারাবন্দিদের বিনোদনের জন্য টেলিভিশনের ব্যবস্থা করছে কারা কর্তৃপক্ষ। এখন থেকে তারা প্রতিদিন দুই ঘণ্টা করে দেখতে পারবেন টেলিভিশন।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

জানা গেছে, গত ৬ জুন কারা অধিদপ্তর থেকে বন্দিদের চিত্তবিনোদনের অংশ হিসেবে টিভি সেট কেনার জন্য একটি নির্দেশনা পাঠানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিচালক কর্নেল মো. আবরার হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব কারা উপমহাপরিদর্শক, প্রতিটি কেন্দ্রীয় ও জেলা কারাগারের সিনিয়র জেল সুপার-জেল সুপারের কাছে পাঠানো হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, কারাগারের নিজস্ব অর্থায়নে টেলিভিশন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বন্দিদের বিনোদনের জন্য টেলিভিশন কেনা হবে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, বন্দিদের যে কল্যাণ ফান্ড আছে সেখান থেকে টেলিভিশন কিনে দেওয়ার কথা বলেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102