ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিম্বাবুয়ে সফরে কোয়ারেন্টিন জটিলতা পোহাতে হচ্ছে না টাইগারদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

জিম্বাবুয়ে সফরে টাইগারদের পোহাতে হচ্ছে না কোয়ারেন্টিন জটিলতা। দেশটিতে একদিন বিশ্রাম নিয়ে বায়োবলের অধীনে অনুশীলন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। তবে সফরের আগে হাঁটুর ইনজুরিতে অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির পরামর্শে পাঁচ দিনের বিশ্রামে।

ক্লান্তির কাছে ক্ষমা চেয়েও যেন বিশ্রাম নেই জাতীয় দলের ক্রিকেটারদের। আন্তর্জাতিক সিরিজের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা।

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ, পরের মাসেই নিউজিল্যান্ড সফর, ফিরে এসে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ঘরে-বাইরে টাইগারদের একটানা ক্রিকেট। এমন সূচীতে লড়াই চলে ইনজুরির সঙ্গে। যার উদাহারণ তামিম, লিটন, তাসকিন, মোস্তাফিজরা। তারপরও বিসিবি বলছে কিছুটা স্বস্তি কেননা ঢাকা প্রিমিয়ার লিগ চলছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিবের গন্তব্য যুক্তরাষ্ট্র। বিশ্বসেরার মত সুপার লিগ খেলছেন না তামিম। তবে সেটা হাঁটুর ইনজুরিতে। বিসিবির পরামর্শে টাইগার অধিনায়ক পাঁচ দিনের বিশ্রামে।

এদিকে জিম্বাবুয়ে সফরে আশার কথা ক্রিকেটারদের থাকতে হবে কেবল একদিনের কোয়েরেন্টিনে। এরপর বায়ো বাবলের অধীনে অনুশীলন।

চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102