ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহজাবিনের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪৭ বার পঠিত

রাজধানীর কদমতলী মুরাদপুর হাইস্কুল সংলগ্ন বহুতল ভবনের একটি বাসা থেকে একই পরিবারের তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের মেয়ে মেহজাবিনকে আটক করেছে পুলিশ। মূলত পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলছে প্রতিবেশীরা।

জানা গেছে, শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে কদমতলীর বাগানবাড়ির বাসায় মৌসুমি ফল নিয়ে আসে জামাতা অরণ্য। এ সময় ফল ও চা দেয় পরিবারের সদস্যদের। অরণ্য না খেতে চাইলেও তাকে জোর করা হয়। অরণ্য খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। অন্যদিকে বাবা মাসুদ রানা, মা জোসনা বেগম ও বোন জান্নাতের মৃত্যু হয়।

গুরুতর অসুস্থ অভিযুক্তের স্বামী শফিকুল ইসলাম অরণ্য জানান, অভিযুক্ত নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিলেন। পরিবারের সঙ্গে নানা কলহে জড়াতেন। এমনকি স্বামী অরণ্যের সঙ্গেও দ্বন্দ্বে লিপ্ত হতেন। অরণ্যকে মিটফোর্ড হাসপাতালে আর তাদের ৪ বছরের ছোট মেয়ে তৃপ্তিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্বজনদের পক্ষ থেকেও মেহজাবিনের বিরুদ্ধে করা হচ্ছে নানা অভিযোগ। প্রতিবেশীরাও বলছেন, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102