ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় আরও ৪২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন “ক” শ্রেণীর আরও ৪২ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে টিনসেট আধা পাকা ঘর পাচ্ছেন।

২০ জুন রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলার “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত সকল ঘর ভিডিও কনফারেন্সর মাধ্যমে একযুগে উদ্বোধন করবেন। তিনি ভিডিও কনফারেন্সর মাধ্যমে জেলার ঝিনাইগাতী উপজেলায় সরাসরি যুক্ত হবেন বলে জানা গেছে।

উদ্বোধনের পরে নকলায় নির্মিত নতুন ৪২টি সুবিধাভোগী পরিবার প্রধানদের হাতে ঘরের চাবি, ঘরের জমির প্রয়োজনীয় কাগজপত্রাদি (দলিল, নামজারি, খারিজ) ও সনদপত্র তুলে দেওয়া হবে বলে জানান নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান। তিনি বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১০০ পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের অংশ হিসেবে এসকল ঘর দেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রতিটি পরিবারের জন্য নির্ধারিত টিনসেটের আধা পাকা এক তলাবিশিষ্ট এ বাড়িতে থাকবে দুই বেডের ড্রয়িংরুম, বারান্দা, টয়লেট, রান্নাঘরসহ একটি পরিবারের বসবাসের উপযোগী প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধাদি।

এইসকল ঘরের নির্মাণ কাজ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. জাহাঙ্গীর আলমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের তত্বাবদানে করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারের নির্দেশনা মোতাবেক প্রথম ধাপের প্রতিটি ঘর নির্মাণের প্রকল্পিক ব্যয় ধরা হয়েছিলো ১ লাখ ৭১ হাজার টাকা করে। আর দ্বিতীয় ধাপের প্রতিটি ঘর নির্মাণের প্রকল্পিক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা করে।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি শনিবার প্রথম ধাপের বরাদ্দে নির্মিত গৃহহীন ও ভূমিহীন ৫৮ সুবিধাভোগী পরিবারের মাঝে ঘর ও ঘরের জমির কাগজপত্রাদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নকলা উপজেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102