ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : মায়ের পর মারা গেল মেয়েও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে সোনিয়া আক্তারের (৩০) পর তার শিশু মেয়ে হুমাশারও মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুন) দুপুরের দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশু হুমাশার মৃত্যু হয়।

নিহত সোনিয়ার বোন জামাই সাইফুল ইসলাম জানান, সোনিয়া প্রতিদিনের মতো আজ সকাল ১০টার দিকে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে সোনিয়াসহ তার মেয়ে দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দগ্ধ মা-মেয়েকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনে। হাসপাতালে আনার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। এরপর শনিবার সন্ধ্যায় সোনিয়ার আড়াই বছর বয়সী মেয়ে হাসপাতালের আইসিইউতে মারা যায়।

সাইফুল ইসলাম জানান, সোনিয়ার বাবার বাড়ি বাগেরহাট সদর থানার কাপালীবন্দর এলাকায়। বর্তমানে তারা শ্রীপুর থানার মাওনা এনসি বাজার এলাকায় ভাড়া থাকতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ে এখানে এসেছে। আনার পর সোনিয়া আক্তার মারা যায় এবং তার আড়াই বছরের শিশু হুমাশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে শিশুটিরও মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102