ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫৩ দিন পর ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ৫৩ দিন পর তার গুলশানের ভাড়া করা বাসা ফিরোজায় ফিরেছেন।

শনিবার (১৯ জুন) রাত ৮টা ৪০ মিনিটে তিনি বাসায় ফেরেন। এর আগে রাত সোয়া ৮টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসা শেষে বাসার পথে রওনা হন।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হন। তারা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

এরপর ১৪ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে নিয়ে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয়। পরে তিনি আবার বাসায় ফিরে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল পরীক্ষা-নিরীক্ষার জন্য আবার তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেদিন রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে ৩ মে বেলা ৩টার পর তাকে সিসিইউতে নেয়া হয়।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন সেদিন বলেন, ম্যাডামকে সিসিইউতে নেয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তিনি করোনামুক্ত হন। এরপরও তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102