ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় করোনায় মৃত্যু ২: আক্রান্ত ৪১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবারের পর শনিবার আরো দুইজনের মৃত্যুর সংবাদ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়ালো ৩৪২ জন। আর নতুন করে আরো ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট আক্রান্ত হলো ১২ হাজার ৭৯৮ জন।
বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় (১৮ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল শহরের সূত্রাপুরের নজরুল ইসলাম (৭৪) এবং শুক্রবার সন্ধ্যায় টিএমএসএস হাসপাতালে নাটোর জেলার গুরুদাসপুরের ছহির উদ্দিন (৬০) মারা গেছেন। ১২৫ নমুনার ফলাফলে নতুন করে ৪১ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩২ দশমিক ৮ শতাংশ। নতুন আক্রান্ত ৪১জনের মধ্যে বগুড়া সদরেই ৩৪ জন। এছাড়া আদমদিঘি উপজেলায় ৫জন, শিবগঞ্জ ও শাজাহানপুরে ১জন করে।
শনিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৭৯৮জন, মোট মৃত্যু হয়েছে ৩৪২ জনের এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৯৭জন।
এদিকে সনাক্ত হার বেড়ে যাওয়ায় রোববার থেকে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জিয়াউল হক স্বাক্ষরিত এক সরকারী আদেশে শনিবার এ ঘোষনা দেয়া হয়। এতে ২৬ জুন রাত ১২টা পর্যন্ত শহরের মার্কেট, শপিংমল, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পাশাপাশি জরুরী প্রতিষ্ঠান ওষুধের দোকান, খাদ্য পণ্যের দোকান সহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকার কথা বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102