ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

মহামারি করোনায় (কোভিড-১৯) মৃত্যুতে দ্বিতীয় স্থানে অবস্থান করা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ লাখ ৮৬৮ জন। এ ভাইরাসে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন।

গতকাল শনিবার ব্রাজিলে করোনায় মারা গেছেন ২ হাজার ২৪৭ জন। আর এদিন আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৭৪ জন।
বিবিসির খবরে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েন দেশটির বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভ্যাকসিন কার্যক্রম ধীরগতিতে চলতে থাকলে শীতের শুরুতে আক্রান্ত ও মৃত্যুতে আরও ভয়াবহ আকার রূপ ধারণ করবে।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি খুবই জটিল। এখন পর্যন্ত দেশটির মাত্র ১৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। ধীরগতি টিকা কার্যক্রমের পেছনে ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর উদাসীনতাকেই দায়ী করছেন অনেকে। শুরু থেকেই করোনা সম্পর্ক একের পর এক নেতিবাচক মন্তব্য করে আসছেন তিনি। এমনকি মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব মানতেও নারাজ তিনি। বিধিনিষেধ অমান্য করায় দুই দফা জরিমানা করা হয় তাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102