ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

সাতক্ষীরায় গত ২৪ ঘনটায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেলিগেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় করোনা এবং উপসর্গে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভে মৃত্যু তিন জনই খুলনা মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এছাড়া গত ২৪ ঘন্টায় ২৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ২ হাজার ৮৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৫৯ জন । আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৬৩ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে মোট ৩৩ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও বাসা বাড়ীতে মোট ৮৭৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে।

এদিকে জেলা প্রশাসনের তৃতীয় দফায় ঘোষনা করা তৃতীয় সপ্তাহের লকডাউন কঠোর বিধি-নিষেদের মধ্যদিয়ে চলছে। ২৪ জুন পর্যন্ত চলবে এই লকডাউন। করোনার ঊর্ধমুখী হওযায় লকডাউন বাস্তবায়নে পুলিশ শহরের মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে লোক চলাচল নিয়ন্ত্রণ করছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। স্থানীয় হাট-বাজার গুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় কোনভাবে স্বাস্থ্য-বিধি মানছে না সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102