ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাঙ্গায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙ্গা পৌরসভায় ৭ দিনের জন্য কঠোর বিধি নিষেধ জারি করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন। ২১ জুন সকাল ৬টা থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত এ বিধি নিষেধ বলবত থাকবে।

এ বিধি নিষেধের মধ্যে ভাঙ্গা পৌর এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সকল সাপ্তাহিক হাট, পশুর হাট, সিনেমা হল, ভ্রাম্যমান ফাস্টফুড, স্ট্রিট ফুড, এলাকাভিত্তিক মুদি ও চায়ের দোকান বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্য বিধি মেনে কাঁচা বাজার ও হাসপাতাল কেন্দ্রীক ওষুধের দোকান খোলা থাকবে। খাবারের দোকান, হোটেল ও মিষ্টির দোকান বন্ধ থাকবে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে খোলা থাকবে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, জনস্বার্থে জারিকৃত এ বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102