ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাবা-ছেলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ছেলে জুবায়ের (৭)। এ ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ব্যাপারে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, ফ্রিজ রাখার জন্য সকালে ঘরের মালামাল সরিয়ে জায়গা খালি করছিলেন গোলাম মাওলা ও তার স্ত্রী-সন্তান। এ সময় ঘরের একটি স্টিলের আলমারিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে বিদ্যুতায়িত হন গোলাম মাওলা, তার স্ত্রী এবং ছেলে। এতে ঘটনাস্থলেই মারা যান গোলাম মাওলা ও তার ছেলে জুবায়ের। তার স্ত্রী শামসুন্নাহার গুরুতর আহত হন। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102