ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে যুক্তরাজ্যে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৮ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮৯ লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। শনিবার দেশটির সরকারের এক বৈজ্ঞানিক উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।

সরকারের জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমুনাইজেশনের উপদেষ্টা অধ্যাপক অ্যাডাম ফিন জানিয়েছেন, যুক্তরাজ্য ‘নিশ্চিতভাবেই এখন তৃতীয় ঢেউয়ের’ মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেছেন, ‘এটা ঊর্ধ্বমুখী হচ্ছে, সম্ভবত আমরা কিছুটা আশাবাদী হতে পারি যে, এটা খুব দ্রুত হবে না। তবুও এটি ঊর্ধ্বমুখী। তাই নিশ্চিতভাবেই তৃতীয় ঢেউ চলছে।’
অ্যাডাম বলেন, ‘আমরা সমাপ্তি টানতে পারি যে, প্রতিযোগিতাটা হচ্ছে টিকা কর্মসূচি ও ডেল্টা ভ্যারিয়েন্টের তৃতীয় ঢেউয়ের মধ্যে।

করোনার টিকা ভ্যারিয়েন্টের বিস্তারের গতিকে রুখতে পারবে বলে তিনি আস্থাবান কিনা জানতে চাইলে এই বৈজ্ঞানিক উপদেষ্টা বলেন, ‘না, আমি আত্মবিশ্বাসী নই, তবে আমি মনে করি আশা করার কিছু ভিত্তি আছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102