ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন রবিবার (২০ জুন) রাতে এ তথ্য জানান।

মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে কেবিনে আছেন। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ আসে। অন্য পরীক্ষা ভালো এসেছে। এখন ভালো আছেন।

নির্বাচন কমিশন করোনার মধ্যেও ভোটের আয়োজন করছে। ২১ জুন লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দু’টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৮ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে একজন জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এবং একজন কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এবার আক্রান্ত হলেন মাহবুব তালুকদার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102