ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা মহামারি উপেক্ষা করেই কাল ইউপি নির্বাচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনা মহামারির মধ্যেই প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাল। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে, নির্বাচন কমিশন। ২০৪টি ইউনিয়নের পাশাপাশি এদিন ভোট হবে, লক্ষ্মীপুর-২ আসন এবং ঝালকাঠি ও সেতাবগঞ্জ পৌরসভার। যদিও এরই মধ্যে ২৮ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা জিতেছেন বিনা ভোটে। করোনা ঝুঁকির কথা মাথায় রেখে ভোটকেন্দ্রে থাকছে বাড়তি সতর্কতা।

কয়েক দফা পেছানোর পর এমন সময় প্রথম দফা ইউনিয়ন পরিষদের ভোট, যখন করোনা মহামারি ঊর্ধ্বমুখী। ঝুঁকির মধ্যেই রোববার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

প্রথম দফায় ৩৭৩ ইউনিয়নের তফসিল ঘোষণা হলেও, করোনা পরিস্থিতে ১৬৩ টি স্থগিত হওয়ায় শেষ পর্যন্ত ভোট হচ্ছে ২০৪টি ইউনিয়নে। এগুলোতে চেয়ারম্যান পদে ৮৫৯ জন, সংরক্ষিত সদস্য পদে ২ হাজার ১৫৪ এবং সাধারণ সদস্য পদে লড়বেন ৬ হাজার ৯৬০ জন প্রার্থী। এরমধ্যে ২৮ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা জিতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

অনিয়ম ঠেকাতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানোর কথা থাকলেও বেশিরভাগ জায়গায় রোববারই ব্যালট পাঠানো হয়েছে অন্যান্য সরঞ্জামের সাথে। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ভোটে ছাড় দেবেন না তারা।

একই দিন হবে লক্ষীপুর ২ আসনের উপনির্বাচন এবং দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি পৌরসভার ভোট। ইসির প্রতি অনাস্থা জানিয়ে সোমবারের কোন ভোটেই অংশ নিচ্ছে না বিএনপি। ইসি বলছে, তাতে সৌন্দর্য্য হারালেও ভোটে প্রভাব পড়বে না খুব একটা।

করোনা সংক্রমণ রোধে বাড়তি সতর্কতা থাকছে প্রতিটি কেন্দ্রে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে র‍্যাব পুলিশ ও বিজিবি। সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102