ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় করোনায় নতুন করে শনাক্তের আরও ৫০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

সাতক্ষীরায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেলিগেট হাসপাতালে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকারা আক্রান্তের হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ১০ শতাংশে।

বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১২৯ জনের মধ্যে ২০ জন করোনা পজেটিভ রোগী আছে। এর বাইরে সাতক্ষীরা সদর হাসপাতালে আরও ৩ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসা নিচ্ছে।

করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ২ হাজার ৯০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৬০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৬৬ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও বাসা বাড়িতে মোট ৮৭৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে।

এদিকে জেলা প্রশাসনের দেওয়া ৫ জুন থেকে চলমান লকডাউন তৃতীয় দফায় বাড়িয়ে ২৪ জুন করা হয়। কঠোর বিধি-নিষেদের মধ্যদিয়ে চলছে চলমান লকডাউন। করোনার উর্ধমুখী হওযায় লকডাউন বাস্তবায়নে পুলিশ শহরের মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে লোক চলাচল নিয়ন্ত্রণ করছে। স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকার জন্য আহ্বান করছেন পুলিশ প্রশাসন। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। স্থানীয় হাট-বাজার গুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় কোনভাবে স্বাস্থ্য-বিধি মানছে না সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে জেলা প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102