ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ রাতে মাঠে নামছে বেলজিয়াম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

ইউরো চ্যাম্পিয়ন শিপে গ্রুপ বি তে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ ফিনল্যান্ডের বিরুদ্ধে আজ মাঠে নামছে নক উট পর্ব নিশ্চিত করা বেলজিয়াম।

ম্যাচ শুরু হবে রাত ১টায়। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে রাশিয়া খেলবে ডেনমার্কের বিপক্ষে।

ছোট হয়ে আসছে ইউরোর ফিকশ্চার। একে একে শেষ হতে চলেছে গ্রুপ পর্বের লড়াই। এরই মধ্যে গ্রুপ ব্যারিয়ার ভেঙ্গে অনেকেই জায়গা করে নিয়েছে শেষ ষোলতে। গ্রুপ বি তেও রাতে বাজতে চলেছে বিদায় ঘন্টা। ডেনমার্কের সঙ্গে কে বিদায় নেবে, রাশিয়া নাকি ফিনল্যান্ড? ওদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হবার দৌড়ে অনেকখানি এগিয়ে বেলজিয়াম।

নক আউট স্টেজে বি গ্রুপে চ্যাম্পিয়নের ঘরটা এখনও ফাকা। তবে টানা দুই ম্যাচ জিতে সেই ঘরে এক পা দিয়ে রেখেছে বেলজিয়াম। আজ সেন্ট পিটার্সবার্গে বেলজিয়ানরা শেষ হাসি হাসলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এন্ট্রি নেবে শেষ ষোলতে।

রাশানদের ৩-০, ডেনিশদের বিপক্ষে ২-১, উইনিং মুডে রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনারা। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেলজিয়ানদের প্রতিপক্ষ ফিনল্যান্ড রয়েছে ৩ পয়েন্ট নিয়ে তিনে। এডনে হ্যাজার্ডদের পা হড়কালেই ভাগ্য খুলে যাবে ফিনল্যান্ডের। আর ড্র করলেও ফিনিশদের শেষ ষোলতে যাবার সুযোগ থাকছে। সে ক্ষেত্রে সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থাকা রাশিয়াকে হারতে হবে ডেনমার্কের কাছে।

দুই ম্যাচে কোন জয় নেই শেষ ম্যাচে একটা জয় নিয়ে আসর শেষ করার প্রত্যাশা করতেই পারে ডেনমার্ক। সেক্ষেত্রে সাধ্যের বাইরে গিয়ে খেলতে হবে প্রতিপক্ষ রাশিয়ার বিপক্ষে। সেই চ্যালেঞ্জটাই নিতে যাচ্ছে ডেনিশরা। অসুস্থ ক্যাপ্টেন ক্রিশ্চিয়ান এরিকসনের জন্য হলেও শেষ ম্যাচটা জিতেত চায় ডেনমার্ক।

এদিকে, বেলজিয়ামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর ফিনল্যান্ডের বিপক্ষে ঘুরে দাড়ায় রাশানরা। তবে ম্যাচে জয় পায় মাত্র ১-০ গোলে। ডেনমার্কের বিপক্ষে হেরে গেলে বিদায় নিতে হবে, তবে ড্র করলেও সুযোগ থাকবে নক আউট পর্বের। সেক্ষত্রে আবার ফিনল্যান্ডকে হার কিম্বা ড্র করতে হবে বেলজিয়ামের সাথে, তবে রাশানরা ম্যাচ জিতলে নিশ্চিত ঠিকানা শেষ ষোল। তাই নিজেদের স্কোর কিম্বা স্কোরার দুই জায়গাতেই বাড়তি মনযোগী হতে হবে রাশানদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102