ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ১৬৫ জনের দেহে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

৩৮৫টি নমুনা পরীক্ষায় এই রেকর্ড সংখ্যক রোগি শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, দেলদুয়ারে ৯ জন, সখিপুর ও ঘাটাইলে তিনজন করে, বাসাইলে ২ জন, কালিহাতীতে ২০ জন, মির্জাপুর ও নাগরপুরে ৬ জন করে, গোপালপুরে ১২ জন, ভুঞাপুরে ১৭ জন ও মধুপুরে ১জন।

বিষয়টি সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান নিশ্চিত করেছেন।

জেলায় শনাক্তের হার ৪২ দশমিক ৮৫ শতাংশ। জেলায় মোট শনাক্ত ৬ হাজার ২৭৪ জন। মোট সুস্থ হয়েছন ৪ চার ৩৯৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছেন ৯৯জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন বলেন, গত একমাস ধরে জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে করোনায় শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।

স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, সচেতন ও স্বাস্থ্যবিধি না মামলে এ সংখ্যা আরও বাড়বে।

রোববার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় মঙ্গলবার থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102