ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৩৯৭ জনে।
মৃত চারজনের মধ্যে বরগুনা ও ঝালকাঠিতে দু’জন করোনায় আক্রান্ত হয়ে এবং বাকি দু’জন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন।

এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৯৫ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৩৯৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৫৪জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ২২ জন নিয়ে মোট ৭ হাজার ৩৩৯ জন, পটুয়াখালী জেলায় নতুন ২২ জন নিয়ে মোট ২৩৮৭ জন, ভোলা জেলায় নতুন ৪জন সহ মোট ১৯৯৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৩৬ জন নিয়ে মোট ১৮৮৪ জন, বরগুনা জেলায় নতুন ৬ জন নিয়ে মোট শনাক্ত ১৩২৮ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৭ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬০ জন।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় (বুধবার) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে মোট ১৬ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দু’জন মৃত্যুবরণ করেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৬৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ২৬ জনের করোনা পজেটিভ এবং ৪২ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করা হয়। যারমধ্যে ৩০ শতাংশ পজেটিভ শনাক্তের হার।

প্রসঙ্গত, বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102