ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

বগুড়ার শেরপুর উপজেলায় শ্রীমতি সুন্দরী তাঁতি (৫৫) নামের এক আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামস্থ বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ায় পাঠানো হয়েছে। নিহত শ্রীমতি সুন্দরী তাঁতি ওই গ্রামের শ্রী মনি তাঁতির স্ত্রী।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, রবিবার (২০জুন) সন্ধ্যার দিকে বাড়ির লোকজন শ্রীমতি সুন্দরী তাঁতিকে ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে শয়নকক্ষের তীরের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে থানায় সংবাদ দেওয়া হলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে ওই নারী ঘরের তীরের সঙ্গে শাড়ি কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল এটি হত্যা না আত্মহত্যা তা সঠিক করে বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102