মালয়েশিয়ায় চলমান লকডাউনের মধ্যেই ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানায়, রবিবার দিবাগত রাতে সেলাঙ্গর প্রদেশের মুকিম ও ডেংকিল এলাকার একটি কন্সট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশি ছাড়াও গ্রেপ্তারদের মধ্যে আছেন ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম ও ভারতের নাগরিক। অভিযানে ৭শ ১৫ জন অভিবাসীকে আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩শ ৯ জনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। গত ৬ই জুনও দেশটির সাইবারজায়া থেকে আটক হন ৬২ অবৈধ বাংলাদেশি।