ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে করোনায় মৃত্যু আরো ৩ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৪ বার পঠিত

সিলেটে করোনা ভাইরাসে মৃত্যু যেন থামছে না। প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুন) সকাল ১১টার দিকে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ষাটোর্ধ্ব আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭৭ জন। এ নিয়ে বছরাধিককালে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৭৭ জনের মধ্যে ৩৮ জনই সিলেট জেলার, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জনের করোনা সনাক্ত হয়। আর মারা যাওয়া দুই জনই সিলেট জেলার বাসিন্দা।

গত বছরের মার্চ থেকে এ বছরের ২১ জুন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া ৪৪৯ জনের মধ্যে ৩৬৯ জনই সিলেট জেলার, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩৩ জন রয়েছেন।

নতুন এই ৭৭ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ০৭৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৯০ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৮৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৪২ জন।

গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন। বছরাধিককালে সুস্থ হয়েছেন ২২ হাজার ৭৫৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৩৬৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯০ জন, হবিগঞ্জে ২ হাজার ৯০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫০৫ জন। এখনো সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৬ জন।

এদিকে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সৈয়দ ডা. নাফি মাহদি বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘন্টায় ২জন এবং সোমবার সকাল ১১ টার দিকে আরো একজনসহ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন রোগি। যারমধ্যে ২৭ জনের করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩৬ জন এবং আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102