ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা: বগুড়ায় ২ বৃদ্ধসহ ৩জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত
বগুড়া

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় থামছে না করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। জয়পুরহাট থেকে করোনার চিকিৎসা নিতে দুই বৃদ্ধসহ নতুন করে মারা গেছেন আরো তিনজন। আক্রান্ত হয়েছে ৭৪ জন। এই নিয়ে জেলায় গত ৫দিনে মৃত্যু হলো ১৬ জনের। এর মধ্যে অর্ধেকই জয়পুরহাট, নওগাঁ ও নাটোরের বাসিন্দা।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৮৭২জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ১৭৬ জন। এছাড়া নতুন করে ৩জনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৩৪৫ জনের।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় (১৯ জুন) বগুড়ায় চিকিৎসা নিতে এসে টিএমএসএস হাসপাতালে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাসিন্দা আব্দুল ওয়াদুদ (৬৭), সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে বগুড়া সদর উপজেলার মনছের আলী (৫৫) এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বাসিন্দা মোঃ আব্দুল ওয়াদুদ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার বিকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, ৩৪৬ নমুনার ফলাফলে নতুন করে ৭৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭জন।নতুন আক্রান্ত ৭৪ জনের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৫১জন, সোনাতলায় ৭জন, শেরপুরে ৫জন, শাজাহানপুরে ৪জন, আদমদীঘিতে ৩জন, গাবতলীতে ২জন, শিবগঞ্জ ও সারিয়াকান্দি উপজেলায় ১জন করে। ১৯জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৩৮টি নমুনায় ৭১ জনের পজিটিভ এসেছে। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮নমুনায় ৩জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102