ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় ৯ ইউপিতে আওয়ামী লীগ, ৩টিতে জয়ী বিদ্রোহী প্রার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

ভোলা জেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৯টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। এছাড়া অপর তিন ইউপিতে বিদ্রোহী প্রাথীরা বিজয়ী হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে এসব তথ্য জানা যায়।

ভোলার চরফ্যাসন, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলার মোট ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চরফ্যাসন উপজেলার পাঁচটি এবং বোরহানউদ্দিন উপজেলার একটি নিয়ে মোট ৬টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন ও মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
চরফ্যাসন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-চরমাদ্রাজ ইউনিয়নে মো. আ. হাই, চরকলমী ইউনিয়নে কাউসার হোসেন মাস্টার, এওয়াজপুর ইউনিয়নে মাহবুবুর রহমান খোকন, জাহানপুর ইউনিয়নে নাজিম হোসেন হাওলাদার এবং হাজারিগঞ্জ ইউনিয়নে মো. সেলিম হাওলাদার। এছাড়া বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে মো. রিয়াজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিবুল্ল্যাহ মৃধা, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের এবং মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অলিউল্ল্যাহ কাজল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন, শম্ভুপুর ইউনিয়ন এবং মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন। তারা হলেন-চাঁদপুর ইউনিয়নে শহিদুল্যাহ কিরন (অটোরিকশা মার্কা), শম্ভুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রাসেল মিয়া (মোটরসাইকেল মার্কা) এবং হাজিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার (আনারস মার্কা)

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102