ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোহামেডানের ১৭ জনই করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনা ধাক্কায় স্থগিত হয়ে যাওয়ার পর আগামী শুক্রবার (২৫ জুন) মাঠে ফেরার কথা প্রিমিয়ার লিগ ফুটবলের। তবে তার আগেই খারাপ সংবাদ পেয়েছে মোহামেডান। ক্লাবটির হেড কোচ শন লেন ও ১২ ফুটবলারসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত।

লিগ মাঠে ফেরার দিনে মোহামেডানের প্রতিপক্ষ ছিল আবাহনী। তবে ক্লাবের ১৭ জনই করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচ পেছানোর জন্য আবেদন করেছে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। সেক্ষেত্রে কোয়ারেন্টাইন পর্ব পার করেই মাঠে ফিরতে পারে মোহামেডান।

খবরটি নিশ্চিত করে দলটির টিম ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স বলেছেন, ‘কোচ শন লেন, ১২ জন ফুটবলার এবং ৪ জন বল বয় মিলিয়ে মোট ১৭ জন আক্রান্ত হয়েছে। গত ১৯ তারিখে কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলাম। গতকাল (২০ জুন) এবং আজ (২১ জুন) এই ১৭ জনের পজিটিভ হওয়ার রিপোর্ট পেয়েছি। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।’

ফুটবল তো বটেই একসাথে বাংলাদেশের কোন ক্লাবের এতো বেশি সদস্যের করোনা শনাক্ত এটাই প্রথম। স্কোয়াডের বেশিরভাগ ফুটবলারের পজিটিভ হওয়ায় শঙ্কায় পড়েছে নির্ধারিত সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো। এরই মধ্যে লিগ না খেলতে ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহামেডান।

১৫ ম্যাচে ৮ জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102