ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে ফের সাতদিনের কঠোর লকডাউন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

মাদারীপুরে শুরু হয়েছে সাতদিনের কঠোর লকডাউন। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই লকডাউন কার্যকর থাকবে ৩০ জুন পর্যন্ত। জেলায় করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় ও পার্শ্ববর্তী উপজেলায় ভারতের ভ্যারিয়েন্ট পাওয়ার কারনে এই লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে সোমবার রাতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এরপর পরই জেলার তথ্য অফিসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থানে করোনাভাইরাস প্রতিরোধ ও লকডাউন বাস্তবায়নে সচেতনামূলক মাইকিং করা হয়েছে।

মাদারীপুর জেলার সিভিল সার্জণ ডা. সফিকুল ইসলাম জানান, গোপালগঞ্জের কোটালাপাড়া উপজেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটি সীমান্তবর্তী এলাকা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কাছে। এতে মাদারীপুরে রয়েছে চরম ঝুঁকিতে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৮টি নমুনা পরীক্ষায় ১৮ জন শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় এর হার ৩৭.৫ শতাংশ। ফলে জেলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় এজন্য লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
প্রসঙ্গত, জেলায় করোনাভাইরাসে এখন পর্যন্ত ২০ হাজার ২শ’ ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ হাজার ৫শ’ ৩৪ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ২শ’ ৫৯জন সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ২শ’ ৪৫ জন। এরমধ্যে আইসোলেশনে একজন ও হোম আইসোলেশনে ২শ’ ৪৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এতে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102