ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় বালু ভর্তি ট্রলির ধাক্কায় মো. সিফাত হোসেন (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলার পাঁচরাস্তা-রসুলপুর সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাংলাবাজার যাচ্ছিল সিফাত ও তার এক সহপাঠী।

পথে অগ্রদূত ক্লাবের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রলি সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সিফাত ও বাইসাইকেলে থাকা তার এক সহপাঠি গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রলি চালক মো. হাসান খানকে (২০) আটক করেছে শরণখোলা থানা পুলিশ।

সিফাত শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সোহাগ চকিদারের ছেলে। সে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আটক মো. হাসান খান রাজাপুর এলাকার নজরুল খানের ছেলে। আহতের শিক্ষার্থীর নাম জানাতে পারেনি পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে ট্রলি চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102