ads
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেন গৃহিনী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে একটি প্রাইভেট হাসপাতালে এক সাথে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছে এক গৃহবধু। মা সুস্থ থাকলেও নবজাতকেরা জন্মের কিছু সময় পরই মারা গেছে।

সোমবার (২১শে জুন) সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার মাদার্স কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে পাঁচটি নবজাতকের জন্ম দেন বৃষ্টি আক্তার (২১)। বৃষ্টি পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার নয়ানগর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। মোশারফ হোসেন পেশায় একজন ব্যবসায়ী।

প্রসূতি বৃষ্টি আক্তার জানান, পাঁচ মাস গর্ভকালীন সময়ে রোববার রাত থেকে তার ব্যথা শুরু হয়। সোমবার সকালে তার রক্তক্ষরণ শুরু হলে তাকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার মাদার্স কেয়ার এন্ড জেনারেল হসপিটালের চিকিৎসক জহিরুন নেছা রেনুর তত্ত্বাবধানে ভর্তি করানো হয়।

তিনি আরো জানান, বিভিন্ন সময় তার আল্টাসনোগ্রাম করানো হলে চিকিৎসকরা তাকে গর্ভে তিনটি বাচ্চা থাকার কথা জানিয়েছেন এবং গর্ভে থাকা তিনটি বাচ্চা সুস্থ থাকার কথা জানিয়েছিলেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম তারেক জানান, বেলা ১২টার দিকে ২০ সপ্তাহ (পাঁচ মাস) গর্ভকালীন সময়ে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বৃষ্টি আক্তার। আসার সাথে সাথে আল্টাসনোগ্রাম করে গর্ভে পাঁচটি বাচ্চা থাকার কথা জানানো হয়।

প্রসূতিকে হাসপাতালে নিরাপদে রাখতে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। সোমবার (২১শে জুন) সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে তিনি পাঁচ নবজাতকের জন্ম দেন। এর মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। জন্মের কিছু সময় পরই অপরিণত নবজাতক একে একে মারা যায়।

বর্তমানে প্রসূতি ওই হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। তিনি শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102