ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

গাজীপুরে নানার বাড়ি বেড়াতে এসে মাছের খামারে খেলতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসার ছাত্র এক শিশু মারা গেছে। তার নাম-আহাদ শিকদার (৬)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন কাউলতিয়ার বাউপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে এবং স্থানীয় এক মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই আল আমিন জানান, মায়ের অসুস্থতার কারণে মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী নানার বাড়ি বেড়াতে আসে আহাদ শিকদার। দুপুর সাড়ে ১২টার দিকে সে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে স্থানীয় রুহুল আমিনের মাছের খামারে যায়। দীর্ঘ সময়েও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা শিশুটিকে ওই খামারের পুকুরের পানিতে ভাসতে দেখে। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আহাদ শিকদারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102