কাস্টমস প্রিভেনটিভ কর্মকর্তাগণ কর্তৃক আজ ২৩/০৬/২০২১ খ্রি: আনুমানিক ১:৩০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২টি স্বর্ণের বারসহ একজন ইলেকট্রিশিয়ানকে আটক করা হয়েছে।
আটককৃত এই কর্মচারীর মো: আবু বকর যিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত আছেন।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার কর্মকর্তাগণ জানতে পারেন যে, শাহজালালে আউট সোর্সিং এ কর্মরত পেরিপ্লেক্স সি/ও ইএম-১ এর একজন কর্মচারীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান সংঘটিত হবে।
চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইলেকট্রিশিয়ান জনাব মো: আবু বকর গ্রীণ চ্যানেল অতিক্রম কালে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে থামানো হয় এবং তার পরিচয় জানতে চাওয়া হয়। পর্রবর্তীতে তার নিকট কোন স্বর্ণবার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি স্বর্ণ থাকার বিষয়ে অস্বীকার করেন। পরবর্তী তে তাকে আর্চওয়ে করানো হলে তার দেহে ধাতব জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।
এরপর ইলেকট্রিশিয়ান আবু বকর তার পরিহিত প্যান্টের ভেতর হতে লুকায়িত অবস্হায় ১১৬ গ্রাম ওজনের ২টি স্বর্ণবার ও ১টি আইফোন -১২ প্রো বের করে দেন।
আটককৃত স্বর্ণের ও আইফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

আটককৃত স্বর্ণবার
আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং উদ্ধারকৃত স্বর্ণবার ও আইফোন রাষ্ট্রীয় গুদামে জমা প্রদান করা হয়েছে।
চোরাচালানের অভিযোগে গ্রেফতারকৃত ইলেকট্রিশিয়ান কে থানায় সোপর্দ করা এবং ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।