ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় আরও ৭৭ জন করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও করোনার উপসর্গ জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৭ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪০ শতাংশে। করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ৬৩ হাজার ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন করেনা পজেটিভ ও ২৬২ জন জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৬১ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৮৯ জন। প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা আক্রান্ত নতুন নতুন রোগীর সংখ্যা বাড়ছে।
এদিকে জেলা প্রশাসনের তৃতীয় দফায় ঘোষণা করা তৃতীয় সপ্তাহের লকডাউন কঠোর বিধি-নিষেদের মধ্যদিয়ে চলছে। ২৪ জুন পর্যন্ত চলবে এই লকডাউন। করোনার উর্ধমুখী হওযায় লকডাউন বাস্তবায়নে পুলিশ শহরের মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে লোক চলাচল নিয়ন্ত্রণ করছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। স্থানীয় হাট-বাজারগুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় কোনভাবে স্বাস্থ্য-বিধি মানছে না সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102