ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

আবারো ৫০ হাজার ছাড়িয়েছে ভারতের দৈনিক সংক্রমণ। বুধবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন।

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবারের তুলনায় বুধবার দেশটিতে মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জন রোগীর। এ নিয়ে দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমছে। পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লক্ষের নীচে নেমেছে। দেশটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102